বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১১

মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১১

Ore Neel Doria By Abdul Jabber

উচ্চারণগুলি শোকের


– আবুল হাসান

লক্ষি বউটিকে
আমি আজ আর কোথাও দেখিনা,
হাটি হাটি শিশুটিকে
কোথাও দেখিনা,


কতগুলি রাজহাঁস দেখি
নরম শরীর ভরা রাজহাঁস দেখি,
কতগুলি মুখস্থ মানুষ দেখি, বউটিকে কোথাও দেখিনা
শিশুটিকে কোথাও দেখিনা !


তবে কি বউটি রাজহাঁস ?
তবে কি শিশুটি আজ
সবুজ মাঠের সূর্য, সবুজ আকাশ ?


অনেক রক্ত যুদ্ধ গেলো,
অনেক রক্ত গেলো,
শিমুল তুলোর মতো
সোনারূপো ছড়ালো বাতাস ।


ছোটো ভাইটিকে আমি
কোথাও দেখিনা,
নরোম নোলক পরা বোনটিকে
আজ আর কোথাও দেখিনা !


কেবল পতাকা দেখি,
কেল উৎসব দেখি ,
স্বাধীনতা দেখি,


তবে কি আমার ভাই আজ
ঐ স্বাধীন পাতাকা ?
তবে কি আমার বোন, তিমিরের বেদীতে উৎসব ?

বুধবার, ৫ অক্টোবর, ২০১১

তোমার মণিকোঠায়, তোমার যোনিকোঠায়

Akhtaruzzaman Azad


তোমার যে চুল নিয়ে কাব্য লেখে হাজারো জীবনানন্দ,
যে চুলের গন্ধে মাতোয়ারা হয় হাজারো নাগর,
সে নাগর মুঠোয় পেয়ে ছিঁড়বে তোমার একটা একটা চুল !

তোমার যে ঠোঁট দিয়ে বেরোয় সম্মোহনী সঙ্গীত,
যে ঠোঁটে রসিক খোঁজে অমৃতরস,
মেয়াদশেষে ও ঠোঁটে সেই ঢেলে দেবে প্রাণহরী গরল!

যে স্তনকে তুমি ঘিরে রাখো দুর্ভেদ্য অন্তর্বাসে,
যাদের তুমি বানিয়ে চলছ সুরম্য-সুডৌল,
তারাই পথিমধ্যে পরিণত হবে মাংসাশীর মাংসে!

যে যোনিকে তুমি পুষে রাখো বহুতল বস্ত্রে,
যে পথে বেরিয়ে আসে হাজারো মহামানব,
সে পথকে বিধ্বস্ত করতে মুখিয়ে আছে হাজারো শিবলিঙ্গ!

তোমার প্রতিটি দিনের প্রারম্ভে,
তোমার স্তন-ওষ্ঠ-নিতম্বে;
তোমার মণিকোঠায়, তোমার যোনিকোঠায়;
তুমি বয়ে চলছ সর্বাঙ্গশত্রু,
শত্রুর সাথে তোমার নিত্য সহবাস!

শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১১

অ্যান্ড দ্য নোবেল গোস টু...

রফিক-উম-মুনীর চৌধুরী

 

১৮ সদস্যের সুইডিশ একাডেমির স্থায়ী সচিব পিটার এঙ্গলুন্ড অক্টোবরের ৬ কিংবা ১৩ তারিখ বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় একাডেমির ঐতিহ্যবাহী রাজসিক সাদা রঙের দরজা খুলে বেরিয়ে এসে বিশ্বমিডিয়ার সামনে কোন সাহিত্যিকের নাম ঘোষণা করবেন, সেটা শোনার জন্য আমরা সবাই কমবেশি উদগ্রীব। গত বছরের সেপ্টেম্বর মাসে শুরু হওয়া প্রক্রিয়ার মাধ্যমে এ বছরের এপ্রিল মাসে বরফ গলার সময় একাডেমি ১৫-২০ জন সাহিত্যিকের একটি প্রাথমিক তালিকা তৈরি করেছিল, যে তালিকা থেকে পরের মাসেই পাঁচজনের একটি চূড়ান্ত তালিকা তৈরি হয়েছে। গ্রীষ্মকালজুড়ে (জুন থেকে আগস্ট) চলেছে ওই পাঁচজন সাহিত্যিকের রচনার পুঙ্খানুপুঙ্খ পঠন-পাঠন ও বিশ্লেষণ। সেপ্টেম্বর মাসে হয়েছে মনোনীত ওই পাঁচজনের লেখালেখির গুণাগুণ বিচার করে মূল্যায়ন। এখন ভোটদান পর্ব। যাঁর পক্ষে কমিটির অর্ধেকের বেশি সদস্য ভোট দেবেন, তিনিই জিতবেন ২০১১ সালের নোবেল। ১৮৬৬ সালে বিধ্বংসী ডিনামাইট আবিষ্কার করে অঢেল ধন-সম্পদের মালিক বনে যাওয়া আলফ্রেড নোবেল মানবকল্যাণের স্বার্থে, শান্তির পক্ষে তাঁর ধন-সম্পদকে পুঁজি করে এ পুরস্কারের প্রবর্তন করেন।
একাডেমির নিয়মবিধি অনুযায়ী পাঁচজনের এই হ্রস্ব তালিকায় কার কার নাম আছে, সেটা জানতে আমাদের অর্ধশতকাল অপেক্ষা করতে হবে। কানাঘুষায় এবং বাজিকরদের তথ্য অনুযায়ী পত্রপত্রিকা ও ইন্টারনেটের মারফতে কিছু নাম আমরা পাচ্ছি। আর বিশ্বসাহিত্যের আলোচিত মহৎ সাহিত্যিকেরা, বিশেষ করে, বহুদিন ধরে যাঁরা উপেক্ষিত, তাঁরা তো আছেনই আমাদের তালিকায়। এভাবে ফি-বছর আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি আমাদের প্রিয়, পরিচিত লেখক বা কবির নাম শুনব বলে। নাম ঘোষণার পর কোনো বছর খুশি হই, কোনো বছর অভিমানে রেগে যাই, আবার না জেনে গালাগালিও করি বা অর্থহীন তুলনামূলক আলোচনায় মশগুল হই।
প্রশ্ন হলো, এ বছর কার ভাগ্যের শিকেয় জুটবে বিশ্বসাহিত্যের এই সম্মানজনক এবং ব্যাপকভাবে আলোচিত ও বিতর্কিত পুরস্কার। গত বছর স্প্যানিশভাষী লাতিন আমেরিকার ঘরে গিয়েছিল নোবেল। এবার কোন অঞ্চলে যাচ্ছে নোবেল? আফ্রিকায়, ইউরোপে, উত্তর আমেরিকায়, অস্ট্রেলিয়ায় নাকি আমাদের এশিয়ায়? ফেসবুক, টুইটার, ইন্টারনেটের মাধ্যমে দানা বাঁধা ‘আরব বসন্ত’ নামের যে আন্দোলন এ বছর আরব বিশ্বকে কাঁপিয়ে দীর্ঘকাল যাবৎ ক্ষমতায় জেঁকে বসে থাকা একচ্ছত্র অধিপতিদের গদিচ্যুত করল—সে ঘটনারই সূত্র ধরে আমরা কি অনুমানে ধরে নিতে পারি যে আরবের কোনো সাহিত্যিক এ বছরের পুরস্কারটা পাবেন। নোবেলের জয়মাল্যে ভূষিত একমাত্র এবং প্রথম আরবের লেখক মিসরের নাগিব মাহফুজের জন্মশর্তবার্ষিকীর বছরে আরব দুনিয়ার সবচেয়ে মশহুর কবি সিরীয় আলী আহমদ সাইদ ওরফে আদোনিস, আলজেরিয়ার ফরাসিভাষী লেখিকা, চলচ্চিত্রকার আসিয়া জেবার কিংবা প্যারিস-নিবাসী মরক্কোর কবি ও ঔপন্যাসিক তাহের বিন জেলুনের পুরস্কারপ্রাপ্তি আরব ও মুসলিম দুনিয়ায় আনন্দের জোয়ার বইয়ে দেবে। বিশ্ববরেণ্য কেনিয়ান লেখক নগুগি ওয়া থিয়োঙ্গোর নাম সম্ভাব্য বিজয়ী হিসেবে জোরেশোরে শোনা গিয়েছিল গত বছর। কিন্তু শেষ পর্যন্ত পাননি। এ বছর কি তিনি বা তাঁর সতীর্থ সোমালিয়ার লেখক নুরুদ্দিন ফারাহ পুরস্কারটা পাবেন?
হারুকি মুরাকামি বা মুরাকামি হারুকি আজ হোক, কাল হোক নোবেল পাবেনই। দেখতে হবে নোবেল কমিটি এ বছরই তাঁকে চূড়ান্ত বিবেচনায় আনছে কি না। তাহলে জাপানসহ সারা এশিয়া হেসে উঠবে। রবীন্দ্রনাথের পর দ্বিতীয় বাঙালি হিসেবে মহাশ্বেতা দেবী কি পুরস্কারটা পাবেন? তাঁর নাম অতীতে মনোনয়ন তালিকায় ছিল বলে গুজবে জানা যায়। অস্ট্রেলিয়ার কবি লেস মারির নাম শোনা যাচ্ছে বছর কয়েক ধরে। তিনি অস্ট্রেলিয়ায় খুবই বরেণ্য এবং গুরুত্বপূর্ণ। ফিলিস্তিনের শত্রু ইসরায়েলের লেখক অ্যামোস ওজ পেয়েও যেতে পারেন। উৎকৃষ্ট মানের এই লেখক শান্তির পক্ষে কথাবার্তা বলে স্বদেশে বিতর্কিতও হয়েছেন। নোবেল কমিটির বিবেচনায় ইদানীং দেখা যাচ্ছে, ক্রোধী (লেখনীতে) আপসহীন লেখকদের তাঁরা সম্মানিত করছেন। সেই মোতাবেক দক্ষিণ কোরিয়ার কবি দ্রোহী কো উন নোবেলের যোগ্যতম দাবিদারদের একজন। কবি হিসেবেও অসাধারণ।
কানাডার শক্তিশালী ছোটগল্পকার অ্যালিস মুনরো কিংবা ঔপন্যাসিক মার্গারেট অ্যাটউডও পেয়ে যেতে পারেন নোবেল। টনি মরিসনের পর আর কোনো মার্কিন সাহিত্যিক পুরস্কারটি পাননি। অথচ ফিলিপ রথ, করম্যাক ম্যাককার্থি, ডন ডে লিলো, টমাস পিঞ্চন কিংবা জয়েস ক্যারল ওটসের যে কেউ-ই পুরস্কারটি পেতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্র-নিবাসী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদি নোবেলের যোগ্যতম দাবিদারদের একজন। কিন্তু রাজনীতির কারণে শেষ অবধি তাঁর ভাগ্যে নোবেল জোটে কি না কে জানে!
মারিও বার্গাস য়োসা পেয়ে যাওয়ায় কার্লোস ফুয়েন্তেসের সম্ভাবনা কমেই গেছে বলে মনে হয়। হিস্পানি আমেরিকা থেকে সম্ভাব্য বিজয়ী হিসেবে নাম নেওয়া যায় উরুগুয়ের লেখক এদুয়ার্দো গালেয়ানো, আর্জেন্টিনার কবি হুয়ান হেলমান এবং নিকারাগুয়ার কবি এর্নেস্তো কার্দেনাল প্রমুখের। ২০১৪ সালের বিশ্বকাপ আয়োজক, ফুটবলের দেশ ব্রাজিল বিশ্বসাহিত্যের আঙিনায় মাচাদু দে আসিস, কার্লুস দ্রামন্দ দে আনদ্রাদে, ক্লারিস লিসপেক্তোর এবং জোর্জে আমাদুর মতো লেখক-কবি উপহার দিয়েছে। পর্তুগিজভাষী এ দেশটির কোনো সাহিত্যিক আজ পর্যন্ত নোবেল কমিটির চূড়ান্ত বিবেচনায় আসেননি। লেখিকা নেলিদা পিনয়ন কিংবা লেখক রুবেম ফোন্সেকা বা জোয়াউ উবালদু রিবেইরুর কথা ভাবতেই পারে একাডেমি।
১১০ বছরের ইতিহাসে নোবেল প্রাপক সাহিত্যিকদের তালিকায় ইউরোপের লেখক-কবিদের পাল্লাই ভারী। ডাচ্ ভাষার কেউ পাননি এ পুরস্কার। সুতরাং পেতে পারেন কবি ও লেখক কেইস নুটেবুম। খোদ সুইডেনের বয়োজ্যেষ্ঠ কবি টোমাস ট্রান্সট্রমার কি পাবেন এবার? ইতালির ভিন্নধর্মী লেখক ক্লাউদিও মার্গ্রিস কিংবা শিক্ষাবিদ-পণ্ডিত-ঔপন্যাসিক উমবের্তো একো, বড় বড় সব সাহিত্য পুরস্কার জেতা আলবেনিয়ার ইসমাইল কাদারে, হাঙ্গেরির পিটার নাদাস বা পিটার এস্তেরাজি, সুইডেনের বিখ্যাত ঔপন্যাসিক পার ওলফ এনকভিস্ট, আইরিশ ইয়ান ম্যাকওয়ান বা জন বানভিল—এঁদের যে কেউই পেতে পারেন। স্পেনের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক মরক্কোবাসী হুয়ান গোইতসোলো কিংবা অপেক্ষাকৃত তরুণ হাবিয়ের মারিয়াস পেলেও নোবেল পুরস্কারের যথার্থতা নিয়ে প্রশ্ন উঠবে না। আর আমাদের অনেকের প্রিয় চেক লেখক মিলান কুন্দেরাকে আর কতকাল অপেক্ষা করতে হবে? নাকি শেষ পর্যন্ত তলস্তয়, বোর্হেস, দারবিশ প্রমুখের মতো না পাওয়া তালিকায় নাম লেখাবেন?
১৯৯৬ সালের পর কোনো কবি আর জেতেননি। এবারও কি কবিতা উপেক্ষিত থেকে যাবে? সব জল্পনাকল্পনার অবসান হবে শিগগিরই।

বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১১

দুটি কবিতা

খালেদ হোসাইন   এমন নয় যে আমি ধোয়া তুলসীপাতা


 একদিন তুমি আমার ব্যক্ত-অব্যক্ত সব ভাষা বুঝতে পারতে।
যখন থেকে গোয়েন্দাবৃত্তি শুরু হলো তোমার
আমাকে ভুলভাবে পাঠ করতে শুরু করলে তুমি।
তোমার সূক্ষ্ম-তীক্ষ্ন বঙ্কিম বুদ্ধি নিয়ে তোমার অহংকার হলো,
আর নিজের যন্ত্রণাকে বাড়িয়ে তুললে চক্রবৃদ্ধির চক্রান্তে।
এখন তুমি নিঃসঙ্গতার গর্ব করো, তুমি জানোই না যে
সামাজিক শিল্পীর চেয়ে নিঃসঙ্গ কেউ হতেই পারে না।

পাকস্থলীর তাড়নায় মানুষ চিতার মতোই ছুটতে থাকে, জানি।
কিন্তু এ ছাড়াও মানুষের আরো অঙ্গ-প্রত্যঙ্গ আছে,
আকাঙ্ক্ষা-অনুভূতি আছে, জানবে না তুমি? লন্ড্রি-ফেরত ধবধবে জামা
সব কিছু ঢেকে ফেলতে পারে না। দরজা-জানালার পর্দা,
ঝকঝকে মেঝে, মসলার গন্ধ ছড়ানো কিচেনের বাইরে এক
অদ্ভুত ছায়াপথ আছে, তোমার আর জানা হলো না।

এখন আর আমার কোনো ধ্বনি বা বাক্য তোমার বোধগম্য নয়।
আমাদের কথোপকথন দূরতম দুই গ্রহের ভাষায়। আমি হাঁ করলেই
তুমি বুঝে ফেলো, কী আমি বলতে চাই, আদতে যা আমার মস্তিষ্কের
কোনো অন্ধিসন্ধিতে সঞ্চিত ছিল না। আমি মুখ বন্ধ রাখলেও
তুমি বুঝে ফেলো আমার গোপন দুরভিসন্ধি। আমি চোখ বন্ধ রাখলে
তুমি চোখের পাতা টেনে দেখে নাও, কে আমার স্বপ্নের ভেতর এসে
স্বর্গের নটিনীর মতো আমার চিত্তকে আপ্লুত করে তুলছে।

এমন নয় যে আমি ধোয়া তুলসীপাতা। আমার গায়ে ধুলো এসে বসে,
ঘাম হয়, মানবিক প্রবৃত্তিকে আমি তেমন জয় করতেও পারি না।
এমন নয় যে গড়পড়তা মানুষের চেয়ে আমার মাথা উঁচু। যেকোনো
জনারণ্যে আমি ঘাসের পাতার মতো মিশে যাই। ক্ষমা চাইবার মতো কিছু
অন্যায়, ক্ষমার অযোগ্য গোপন কিছু পাপ আমারও রয়েছে।
আছে একটামাত্র জীবন নিয়ে যৎসামান্য পরীক্ষা-নিরীক্ষার মোহ।
স্বেচ্ছায়, সানন্দে।
কারণ আমি কোনো মহামানব নই, আমার স্বপ্নগুলো অভ্রস্পর্শী নয়,
ওরা ধুলোর সঙ্গে ওড়াউড়ি করে, আমার চুলের অরণ্যে ঢুকে পড়ে_
যতটা আনন্দ দেয়, বিব্রত করে তার চেয়ে বেশি।

এই আমাকে তুমি আর চিনতেই পারো না। মমতাশূন্য এক
ধবল কোমল বিছানায় আমি শুয়ে থাকি, রুচি ও যত্নের চিহ্ন
বাতিঘরের মতো জ্বলজ্বল করে, কিন্তু আমার ঘুম আসে না।

আমার ঘুম আসবেও না, কেননা জন্মের আগে আমি দীর্ঘকাল
ঘুমিয়ে ছিলাম, মৃত্যুর পর আমি অনন্তকাল ঘুমিয়ে থাকব।

আমার ভাষা তুমি আর কোনো দিন বুঝতেই পারবে না।


নটেগাছটি মুড়িয়ে গেলে

নটেগাছটি মুড়িয়ে গেলে আমাকে তুমি আর পাবে না
ওই আঙিনায় ফুটবে না আর কামিনী বা হাস্নুহেনা।

একচিলতে মুচকি হাসি ছোট্ট মাছের ঘাইয়ের মতো
জলের বুকে মিলিয়ে যাবে, জল যে জলে অনাবৃত।

দূর-দিগন্তে পা বাড়ালে দেখবে না আর আমার ছায়া
পায়ের নিচে পোড়োজমি, চতুষ্পাশ্র্বে অলীক, মায়া।

আষাঢ় মাসের বৃষ্টি হয়ে মুষলধারে ঝরবে আঁধার
সকল দৃশ্য অন্তর্হিত_জল ও ডাঙা, বন ও বাদাড়।

নটেগাছটি মুড়িয়ে গেলে ফুরিয়ে যাব আমি, সোনা!
ধ্বনি কিংবা প্রতিধ্বনি আর যাবে না কোথাও শোনা।

মঙ্গলবার, ২১ জুন, ২০১১

I AM OFFERING THIS POEM

Jimmy Santiago Baca


I am offering this poem to you,
since I have nothing else to give.
Keep it like a warm coat
when winter comes to cover you,
or like a pair of thick socks
the cold cannot bite through,

I love you,

I have nothing else to give you,
so it is a pot full of yellow corn
to warm your belly in winter,
it is a scarf for your head, to wear
over your hair, to tie up around your face,

I love you,

Keep it, treasure this as you would
if you were lost, needing direction,
in the wilderness life becomes when mature;
and in the corner of your drawer,
tucked away like a cabin or hogan
in dense trees, come knocking,
and I will answer, give you directions,
and let you warm yourself by this fire,
rest by this fire, and make you feel safe

I love you,

It’s all I have to give,
and all anyone needs to live,
and to go on living inside,
when the world outside
no longer cares if you live or die;
remember,

I love you.

বুধবার, ১৮ মে, ২০১১

Invictus

William Ernest Henley. 1849–1903


OUT of the night that covers me, 
  Black as the Pit from pole to pole, 
I thank whatever gods may be 
  For my unconquerable soul. 
  
In the fell clutch of circumstance         5
  I have not winced nor cried aloud. 
Under the bludgeonings of chance 
  My head is bloody, but unbowed. 
  
Beyond this place of wrath and tears 
  Looms but the Horror of the shade,  10
And yet the menace of the years 
  Finds, and shall find, me unafraid. 
  
It matters not how strait the gate, 
  How charged with punishments the scroll, 
I am the master of my fate:  15
  I am the captain of my soul.

মঙ্গলবার, ৩ মে, ২০১১

Partaw Naderi

I have come from remote winters and
my feet recognize every span
of the trail of misery.
What should I say?
The silk of my sentences is short
and the “button” of my words is broken.
What clothes should I tailor
for the tall figure of my pain?









------------------------------------------------------------
------------------------------------------------------------




On a Colourful Morning




I kissed her —

Her whole body shivered
Like a branch of almond blossom in the wind
Like the moon, like a star
Trembling on the water
I kissed her —
Her whole body shivered
Her cheeks showed one colour
Her gaze revealed another

And the sun rose from her tender heart
And the thousand-and-one nights of waiting

ended

And on a colourful morning
I shared a bed
With the meaning of love.






বুধবার, ২০ এপ্রিল, ২০১১

Apolitical Intellectuals

Otto Rene Castillo

One day
the apolitical
intellectuals
of my country
will be interrogated
by the simplest
of our people.

They will be asked
what they did
when their nation died out
slowly,
like a sweet fire
small and alone.

No one will ask them
about their dress,
their long siestas
after lunch,
no one will want to know
about their sterile combats
with "the idea
of the nothing"
no one will care about
their higher financial learning.

They won't be questioned
on Greek mythology,
or regarding their self-disgust
when someone within them
begins to die
the coward's death.

They'll be asked nothing
about their absurd
justifications,
born in the shadow
of the total life.

On that day
the simple men will come.

Those who had no place
in the books and poems
of the apolitical intellectuals,
but daily delivered
their bread and milk,
their tortillas and eggs,
those who drove their cars,
who cared for their dogs and gardens
and worked for them,
and they'll ask:

"What did you do when the poor
suffered, when tenderness
and life
burned out of them?"

Apolitical intellectuals
of my sweet country,
you will not be able to answer.

A vulture of silence
will eat your gut.

Your own misery
will pick at your soul.

And you will be mute in your shame.

মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১১

Like You


By Roque Dalton
(Translated by Jack Hirschman)

Like you I
love love, life, the sweet smell
of things, the sky-
blue landscape of January days.
And my blood boils up
and I laugh through eyes
that have known the buds of tears.
I believe the world is beautiful
and that poetry, like bread, is for everyone.
And that my veins don’t end in me
but in the unanimous blood
of those who struggle for life,
love,
little things,
landscape and bread,
the poetry of everyone.

রবিবার, ৩ এপ্রিল, ২০১১

I Ask the Impossible

Ana Castillo

I ask the impossible: love me forever.
Love me when all desire is gone.
Love me with the single mindedness of a monk.
...When the world in its entirety,
and all that you hold sacred advise you
against it: love me still more.
When rage fills you and has no name: love me.
When each step from your door to our job tires you--
love me; and from job to home again, love me, love me.
Love me when you're bored--
when every woman you see is more beautiful than the last,
or more pathetic, love me as you always have:
not as admirer or judge, but with
the compassion you save for yourself
in your solitude.
Love me as you relish your loneliness,
the anticipation of your death,
mysteries of the flesh, as it tears and mends.
Love me as your most treasured childhood memory--
and if there is none to recall--
imagine one, place me there with you.
Love me withered as you loved me new.
Love me as if I were forever--
and I, will make the impossible
a simple act,
by loving you, loving you as I do" 

নির্ঝরের স্বপ্নভঙ্গ

রবীন্দ্রনাথ ঠাকুর


আজি এ প্রভাতে রবির কর
কেমনে পশিল প্রাণের পর,
কেমনে পশিল গুহার আঁধারে প্রভাতপাখির গান!
না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ।
জাগিয়া উঠেছে প্রাণ,
ওরে উথলি উঠেছে বারি,
ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারি।
থর থর করি কাঁপিছে ভূধর,
শিলা রাশি রাশি পড়িছে খসে,
ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল
গরজি উঠিছে দারুণ রোষে।
হেথায় হোথায় পাগলের প্রায়
ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় -
বাহিরেতে চায়, দেখিতে না পায় কোথায় কারার দ্বার।
কেন রে বিধাতা পাষাণ হেন,
চারি দিকে তার বাঁধন কেন!
ভাঙ্ রে হৃদয়, ভাঙ্ রে বাঁধন,
সাধ্ রে আজিকে প্রাণের সাধন,
লহরীর পরে লহরী তুলিয়া
আঘাতের পরে আঘাত কর্।
মাতিয়া যখন উঠেছে পরান
কিসের আঁধার, কিসের পাষাণ!
উথলি যখন উঠেছে বাসনা
জগতে তখন কিসের ডর!

আমি ঢালিব করুণাধারা,
আমি ভাঙিব পাষাণকারা,
আমি জগৎ প্লাবিয়া বেড়াব গাহিয়া
আকুল পাগল-পারা।
কেশ এলাইয়া, ফুল কুড়াইয়া,
রামধনু-আঁকা পাখা উড়াইয়া,
রবির কিরণে হাসি ছড়াইয়া দিব রে পরান ঢালি।
শিখর হইতে শিখরে ছুটিব,
ভূধর হইতে ভূধরে লুটিব,
হেসে খলখল গেয়ে কলকল তালে তালে দিব তালি।
এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর,
এত সুখ আছে, এত সাধ আছে - প্রাণ হয়ে আছে ভোর।।

কী জানি কী হল আজি, জাগিয়া উঠিল প্রাণ -
দূর হতে শুনি যেন মহাসাগরের গান।
ওরে, চারি দিকে মোর
এ কী কারাগার ঘোর -
ভাঙ্ ভাঙ্ ভাঙ্ কারা, আঘাতে আঘাত কর্।
ওরে আজ কী গান গেয়েছে পাখি,
এসেছে রবির কর।।

সোমবার, ২৮ মার্চ, ২০১১

পাখির মতো


আল মাহমুদ


আম্মা বলেন, পড়রে সোনা

আব্বা বলেন, মন দে;

পাঠে আমার মন বসে না

কাঁঠালচাঁপার গন্ধে।

আমার কেবল ইচ্ছে জাগে

নদীর কাছে থাকতে,

বকুল ডালে লুকিয়ে থেকে

পাখির মতো ডাকতে।

সবাই যখন ঘুমিয়ে পড়ে

কর্ণফুলীর কূলটায়,

দুধভরা ঐ চাঁদের বাটি

ফেরেস্তারা উল্টায়।

তখন কেবল ভাবতে থাকি

কেমন করে উড়বো,

কেমন করে শহর ছেড়ে

সবুজ গাঁয়ে ঘুরবো !

তোমরা যখন শিখছো পড়া

মানুষ হওয়ার জন্য,

আমি না হয় পাখিই হবো,

পাখির মতো বন্য।

বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১১

CHEYONA SUNAYANA EI NAYAN PANE

Jokes

ইন্টারভিউ বোর্ডে এক যুবককে প্রশ্ন করা হলো, বল তো “ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল” এর ইংরেজি কি হবে?
-
: এটার ইংরেজি পারি না স্যার | আরবিটা পারি |
: ঠিক আছে বল |
: ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজিউন

সোমবার, ১৪ মার্চ, ২০১১

চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির,
জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর
আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী
বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি,
যেথা বাক্য হৃদয়ের উত্‍‌সমুখ হতে
উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে
দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়
অজস্র সহস্রবিধ চরিতার্থতায়,
যেথা তুচ্ছ আচারের মরুবালুরাশি
বিচারের স্রোতঃপথ ফেলে নাই গ্রাসি---
পৌরুষেরে করে নি শতধা, নিত্য যেথা
তুমি সর্ব কর্মচিন্তা আনন্দের নেতা,
নিজ হস্তে নির্দয় আঘাত করি, পিতঃ,
বাংলাদেশকে সেই স্বর্গে করো জাগরিত॥

Uchaton mon ghorey royna..prya more. Ajoy Chokroborty

বুধবার, ২ মার্চ, ২০১১

WHEN I LOVE YOU

Nizar Qabbani

When I love you
A new language springs up,
...New cities, new countries discovered.
The hours breathe like puppies,
Wheat grows between the pages of books,
Birds fly from your eyes with tiding of honey,
Caravans ride from your breasts carrying Indian herbs,
The mangoes fall all around, the forests catch fire
And Nubian drums beat.

When I love you your breasts shake off their shame,
Turn into lightning and thunder, a sword, a sandy storm.
When I love you the Arab cities leap up and demonstrate
Against the ages of repression
And the ages
Of revenge against the laws of the tribe.
And I, when I love you,
March against ugliness,
Against the kings of salt,
Against the institutionalization of the desert.
And I shall continue to love you until the world flood arrives;
I shall continue to love you untill the world flood arrives.

বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১১

Nizar Qabbani

Friends
The old word is dead.
The old books are dead.
Our speech with holes like worn-out shoes is dead.
...Dead is the mind that led to defeat.

2
Our poetry has gone sour.
Women's hair, nights, curtains and sofas
Have gone sour.
Everything has gone sour.

3
My grieved country,
In a flash
You changed me from a poet who wrote love poems
To a poet who writes with a knife

4
What we feel is beyond words:
We should be ashamed of our poems.

5
Stirred by Oriental bombast,
By boastful swaggering that never killed a fly,
By the fiddle and the drum,
We went to war,
And lost.

6
Our shouting is louder than our actions,
Our swords are taller than us,
This is our tragedy.

7
In short
We wear the cape of civilisation
But our souls live in the stone age

8
You dont win a war
With a reed and a flute.

9
Our impatience
Cost us fifty thousand new tents.

10
Dont curse heaven
If it abandons you,
Dont curse circumstances,
God gives victory to whom He wishes
God is not a blacksmith to beat swords.

11
It's painful to listen to the news in the morning
It's painful to listen to the barking of dogs.

12
Our enemies did not cross our borders
They crept through our weaknesses like ants.

13
Five thousand years
Growing beards
In our caves.
Our currency is unknown,
Our eyes are a haven for flies.
Friends,
Smash the doors,
Wash your brains,
Wash your clothes.
Friends,
Read a book,
Write a book,
Grow words, pomegranates and grapes,
Sail to the country of fog and snow.
Nobody knows you exist in caves.
People take you for a breed of mongrels.

14
We are a thick-skinned people
With empty souls.
We spend our days practicing witchcraft,
Playing chess and sleeping.
Are we the 'Nation by which God blessed mankind'?

15
Our desert oil could have become
Daggers of flame and fire.
We're a disgrace to our noble ancestors:
We let our oil flow through the toes of whores.

16
We run wildly through the streets
Dragging people with ropes,
Smashing windows and locks.
We praise like frogs,
Turn midgets into heroes,
And heroes into scum:
We never stop and think.
In mosques
We crouch idly,
Write poems,
Proverbs,
Beg God for victory
Over our enemy

17
If i knew I'd come to no harm,
And could see the Sultan,
This is what i would say:
'Sultan,
Your wild dogs have torn my clothes
Your spies hound me
Their eyes hound me
Their noses hound me
Their feet hound me
They hound me like Fate
Interrogate my wife
And take down the name of my friends.
Sultan,
When I came close to your walls
and talked about my pains,
Your soldiers beat me with their boots,
Forced me to eat my shoes.
Sultan,
You lost two wars,
Sultan,
Half of our people are without tongues,
What's the use of a poeple without tongues?
Half of our people
Are trapped like ants and rats
Between walls.'
If i knew I'd come to no harm
I'd tell him:
'You lost two wars
You lost touch with children.'

18
If we hadn't buried our unity
If we hadn't ripped its young body with bayonets
If it had stayed in our eyes
The dogs wouldn't have savaged our flesh.

19
We do not want an angry generation
To plough the sky
To blow up history
To blow up our thoughts.
We want a new generation
That does not forgive mistakes
That does not bend.
We want a generation of giants.

20
Arab children,
Corn ears of the future,
You will break our chains,
Kill the opium in our heads,
Kill the illusions.
Arab children,
Don't read about our suffocated generation,
We are a hopeless case.
We are as worthless as a water-melon rind.
Dont read about us,
Dont ape us,
Dont accept us,
Dont accept our ideas,
We are a nation of crooks and jugglers.
Arab children,
Spring rain,
Corn ears of the future,
You are the generation
That will overcome defeat.

শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০১১

নিষিদ্ধ সম্পাদকীয়

– হেলাল হাফিজ

এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়
মিছিলের সব হাত
কন্ঠ
পা এক নয় ।
সেখানে সংসারী থাকে, সংসার বিরাগী থাকে,
কেউ আসে রাজপথে সাজাতে সংসার ।
কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার
শাশ্বত শান্তির যারা তারাও যুদ্ধে আসে
অবশ্য আসতে হয় মাঝে মধ্যে
অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে,
কেউ আবার যুদ্ধবাজ হয়ে যায় মোহরের প্রিয় প্রলোভনে
কোনো কোনো প্রেম আছে প্রেমিককে খুনী হতে হয় ।

যদি কেউ ভালোবেসে খুনী হতে চান
তাই হয়ে যান
উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায় ।

এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় ।

মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০১১

Mary Oliver

Wild Geese

You do not have to be good.
You do not have to walk on your knees
for a hundred miles through the desert repenting.
You only have to let the soft animal of your body
love what it loves.
Tell me about despair, yours, and I will tell you mine.
Meanwhile the world goes on.
Meanwhile the sun and the clear pebbles of the rain
are moving across the landscapes,
over the prairies and the deep trees,
the mountains and the rivers.
Meanwhile the wild geese, high in the clean blue air,
are heading home again.
Whoever you are, no matter how lonely,
the world offers itself to your imagination,
calls to you like the wild geese, harsh and exciting
over and over announcing your place
in the family of things.

সোমবার, ১৭ জানুয়ারি, ২০১১

Wilderness

Carl Sandburg

There is a wolf in me . . . fangs pointed for tearing gashes . . . a red tongue for raw meat . . . and the hot lapping of blood—I keep this wolf because the wilderness gave it to me and the wilderness will not let it go.    

There is a fox in me . . . a silver-gray fox . . . I sniff and guess . . . I pick things out of the wind and air . . . I nose in the dark night and take sleepers and eat them and hide the feathers . . . I circle and loop double-cross.

There is a hog in me . . . a snout and a belly . . . a machinery for eating and grunting . . . a machinery for sleeping satisfied in the sun—I got this too from the wilderness and the wilderness will not let it go.

There is a fish in me . . . I know I came from salt-blue water-gates . . . I scurried with shoals of herring . . . I blew waterspouts with porpoises . . . before land was . . . before the water went down . . . before Noah . . . before the first chapert of Genesis.

There is a baboon in me . . . clambering-clawed . . . dog-faced . . . yawping a galoot’s hunger . . . hairy under the armpits . . . here are the hawk-eyed hankering men . . . here are the blonde and blue-eyed women . . . here they hide curled asleep waiting . . . ready to snarl and kill . . . ready to sing and give milk . . . wating—I keep the baboon because the wilderness says so.

There is an eagle in me and a mockingbird . . . and the eagle flies among the Rocky Mountains of my dreams and fights among the Sierra crags of what I want . . . and the mockingbird warbles in the early forenoon before the dew is gone, warbles in the underbrush of my Chattanoogas of hope, gushes over the blue Ozark foothills of my wishes—And I got the eagle and the mockingbird from the wilderness.

O, I got a zoo, I got a menagerie, inside my ribs, under my bony head, under my red-valve heart—and I got something else: it is a man-child heart, a woman-child heart: it is a father and mother and lover: it came from God-Knows-Where: it is going to God-Knows-Where—For I am the keeper of the zoo: I say yes and no: I sing and kill and work: I am a pal of the world: I came from the wilderness.

 

শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০১১

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো

হুমায়ুন আজাদ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো
ছোট ঘাসফুলের জন্যে
একটি টলোমলো শিশিরবিন্দুর জন্যে
আমি হয়তো মারা যাবো চৈত্রের বাতাসে
উড়ে যাওয়া একটি পাঁপড়ির জন্যে
একফোঁটা বৃষ্টির জন্যে

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো
দোয়েলের শিসের জন্যে
শিশুর গালের একটি টোলের জন্যে
আমি হয়তো মারা যাবো কারো চোখের মণিতে
গেঁথে থাকা একবিন্দু অশ্রুর জন্যে
একফোঁটা রৌদ্রের জন্যে

আমি সম্ভবতখুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো
এক কণা জ্যোৎস্নার জন্যে
এক টুকরো মেঘের জন্যে
আমি হয়তো মারা যাবো টাওয়ারের একুশ তলায়
হারিয়ে যাওয়া একটি প্রজাপতির জন্যে
এক ফোঁটা সবুজের জন্যে

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো
খুব ছোট একটি স্বপ্নের জন্যে
খুব ছোট দুঃখের জন্যে
আমি হয়তো মারা যাবো কারো ঘুমের ভেতরে
একটি ছোটো দীর্ঘশ্বাসের জন্যে
একফোঁটা সৌন্দর্যের জন্যে।

অভিশাপ

কাজী নজরুল ইসলাম

যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে -
বুঝবে সেদিন বুঝবে!
ছবি আমার বুকে বেঁধে
পাগল হয়ে কেঁদে কেঁদে
ফিরবে মরু কানন গিরি,
সাগর আকাশ বাতাস চিরি'
যেদিন আমায় খুঁজবে -
বুঝবে সেদিন বুঝবে!

স্বপন ভেঙে নিশুত্ রাতে জাগবে হঠাৎ চমকে,
কাহার যেন চেনা-ছোওয়ায় উঠবে ও-বুক ছমকে, -
জাগবে হঠাৎ চমকে!
ভাববে বুঝি আমিই এসে
ব'সনু বুকের কোলটি ঘেঁষে,
ধরতে গিয়ে দেখবে যখন
শূন্য শয্যা! মিথ্যা স্বপন!
বেদনাতে চোখ বুজবে -
বুঝবে সেদিন বুঝবে!

গাইতে ব'সে কন্ঠ ছিড়ে আসবে যখন কান্না,
ব'লবে সবাই - "সেই যে পথিক, তার শেখানো গান না?"
আসবে ভেঙে কান্না!
প'ড়বে মনে আমার সোহাগ,
কন্ঠে তোমার কাঁদবে বেহাগ!
প'ড়বে মনে অনেক ফাঁকি
অশ্রু-হারা কঠিন আঁখি
ঘন ঘন মুছবে -
বুঝবে সেদিন বুঝবে!

আবার যেদিন শিউলি ফুটে ভ'রবে তোমার অঙ্গন,
তুলতে সে-ফুল গাঁথতে মালা কাঁপবে তোমার কঙ্কণ -
কাঁদবে কুটীর-অঙ্গন!
শিউলি ঢাকা মোর সমাধি
প'ড়বে মনে, উঠবে কাঁদি'!
বুকের মালা ক'রবে জ্বালা
চোখের জলে সেদিন বালা
মুখের হাসি ঘুচবে -
বুঝবে সেদিন বুঝবে!